উপন্যাস - এক পশলা বৃষ্টি by sitansu100 - অধ্যায় ৯

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-39231-post-3507977.html#pid3507977

🕰️ Posted on Sun Jul 18 2021 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags:
📖 287 words / 1 min read

দীপঙ্কর তার কল্পনার জগতে ভাসতে ভাসতে যখন বিদ্যাসাগর পাঠাগারের সামনে এসে উপস্থিত হল তখনই সাইকেলের ঘন্টির ক্রিং ক্রিং ধাতব শব্দে কল্পলোক থেকে বাস্তবের কঠিন রুক্ষ জমিতে নেমে এল । পিছন ফিরে দেখল পোস্ট অফিসে দেখা সুন্দরী তার লাল রঙের সাইকেলে চেপে পাঠাগারের দিকে আসছে । সে আর দেরী না করে সাইকেলটা স্ট্যান্ড করে পাঠাগারের ভিতরে প্রবেশ করল । রিডিং রুমে ঢুকতেই চোখাচোখি লাইব্রেরিয়ান অবিনাশ পালের সঙ্গে । - অনেকদিন দেখিনি কেন ? খবর সব ভাল তো ? - হ্যাঁ । সব ঠিক আছে । সময়ের অভাবে আর আসা হয়ে ওঠেনি । আপনি আমাকে সমীরণ গুহর লেখা “ জীবনের পান্থশালায় ” বইটা দেবেন তো । অবিনাশদা ভেতরের র্যাক থেকে বইটা আনতে চলে গেলেন । দীপঙ্কর টেবিল থেকে সেদিনের পেপারটা তুলে নিয়ে হেড লাইনগুলো পড়তে লাগল । হঠাৎ পাঠাগারের নিঃস্তব্ধতাকে কে খান খান করে হিল তোলা জুতোর খটা খট্ শব্দ শুনে মুখ তুলে দেখে সেই নাম না জানা সুন্দরী অবিনাশদার টেবিলের দিকে এগিয়ে আসছে । এমন সময় অবিনাশদা ভিতর থেকে বইটা নিয়ে এসে দাঁড়ালেন । তাঁর টেবিলের সামনে সুন্দরী মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে একেবারে বিগলিত হয়ে জিজ্ঞাসা করলেন - বলুন আপনার জন্য কী করতে পারি ? - আমি এই পাঠাগারের সদস্যপদ নিতে চাই । এরজন্য আমাকে কী করতে হবে ? - আপনাকে কিছুই করতে হবে না । আমি প্রয়োজনীয় কাগজ তৈরী করে দিচ্ছি । আপনি শুধু সই করে দেবেন । দীপঙ্কর দেখল অবিনাশদা আচ্ছা আলুবাজ লোক তো । সে আগে থেকে দাঁড়িয়ে আছে । অথচ তাকে বইটা না দিয়ে সুন্দরী মেয়েটির সঙ্গে লেপ্টে আছে । সে আর থাকতে না পেরে বলে উঠল - কী হল ? অবিনাশদা আমাকে বইটা দিন । - অবিনাশ তাড়াতাড়ি বই রেজিস্ট্রি করার খাতাটা দীপঙ্করের দিকে এগিয়ে দিয়ে বললেন - বইটা তুমি খাতায় তুলে দিয়ে নিয়ে যাও । আমি ততক্ষণে এনার মেম্বারশিপটা করে দিই ।