কিছু সম্পর্ক - অধ্যায় ৭৭

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-69727-post-6222348.html#pid6222348

🕰️ Posted on Tue May 26 2026 by ✍️ gungchill (Profile)

🏷️ Tags:
📖 1931 words / 8 min read

Parent
কিছু সম্পর্কঃ ৯ (চ) এর শেষ অংশ ক্যাম্পাসের একটা নিরিবিলি কোণে গাড়ি রেখেছে জয়। জায়গাটায় প্রচুর গাছগাছালি, এই অংশে গাড়ি তেমন আসে না, তাই পাখপাখালির ডাক এখানে বড় তীব্র শোনা যায়। দূরে কোথাও শুকনো পাতার ওপর হালকা বাতাসের শব্দ। শতবর্ষী পুরোনো গাছের কাছে দুপুরের কড়া রোদও হার মেনেছে; ছায়াটা ঘন, ঠান্ডা, একটু স্যাঁতসেঁতে। রানী একটু অবাক হয়েই জয়ের দিকে তাকায়। কারণ এখানে ওর ক্লাস নয়। “কি ব্যাপার, এখানে এলে যে?” কিন্তু জয়ের দিকে তাকিয়েই রানী জয়ের ভেতরের শিফট টের পায়। কিছুক্ষণ আগের সেই প্লেফুল, চুটকি মারা ভাবটা নেই। স্টিয়ারিংয়ে রাখা হাতটা স্থির। চোখ দুটো সরু, কিন্তু এবার তাতে খেলা নেই—গভীর, ভারী। ঠোঁটের কণে সব সময় যে শিহরণ তোলা চুটিল হাসিটা থাকে সেটাও উধাও। গাড়ির ভেতরের নীরবতা হঠাৎ স্পষ্ট হয়ে ওঠে। এটতাই নিরব যে বাইরের পাখির ডেয়াক গুলো আরো স্পষ্ট হয়ে ওঠে , রানী নিজের হৃদ স্পন্দন আরো জোরে শুনতে পায় । দুজনের কেউই কিছু বলে না কিছুক্ষন । রানী একটু অবাক হয়ে তাকিয়ে আছে , ওর কাজল টানা চোখ দুটতে জিজ্ঞাসা আর কিছুটা অস্বস্তি । রানীর জয়ের কাছে থাকতে রানী কখনো অস্বস্তি পায়নি। বরং সে বরাবর স্বচ্ছন্দ ছিল। আজ অস্বস্তিটা এসেছে অন্য জায়গা থেকে— জয়ের হালকা স্বভাবের অনুপস্থিতি থেকে।   রানী ধীরে ধীরে হাত তুলে জয়ের কাঁধে রাখল। আঙুলের ডগা ঠান্ডা। গাড়ির ভেতরের ছায়া যেন আরও ঘন হয়ে আছে। খুব নরম স্বরে জিজ্ঞেস করল, “কি হলো, জয়?” জয় চুপ থাকলে রানীর ভেতর অদ্ভুত একটা অস্বস্তি জমে। চুপ জয়কে সে চেনে না। রানীর স্পর্শ পেয়ে জয় তাকাল। ঠোঁটে একটুখানি হাসি এল, কিন্তু সেটা দুষ্টুমি নয়। হাসিটা যেন নিজের অস্বস্তি ঢাকার চেষ্টা। চোখ দুটো স্থির। পলক কম। রাগ নেই। বরং এমন এক তীব্রতা, যেন সে এবার লুকাতে পারছে না। সে একবার গভীর শ্বাস নিল। বুকটা উঠল-নামল স্পষ্টভাবে। তারপর নিচু স্বরে বলল, “রানী… কালকের কথা তোর মনে আছে? যখন তুই প্যানিক করলি?” বাইরে হঠাৎ একটা পাখি ডানা ঝাপটাল। শব্দটা গাড়ির কাঁচে এসে থেমে গেল। রানী চোখ নামাল না, কিন্তু তার আঙুল কাঁধ থেকে সরে এসে ওড়নার প্রান্তে গিয়ে থামল। “তেমন কিছু না…” শব্দগুলো বেরোতে গিয়ে একটু আটকে গেল। “শুধু… দরজা খুলতে পারছিলাম না। আর কেউ একজন… আমাকে আব্বুর কাছে যেতে দিচ্ছিল না।” শেষের শব্দটা ফিসফিসের মতো নরম হয়ে গেল। তার গলার ভেতর শুকনো একটা কাঁপুনি ছিল— সেই ওয়াশরুমের আটকে থাকা বাতাস যেন এক মুহূর্তের জন্য আবার বুকের ভেতর ঢুকে পড়েছে। জয় চোখ সরাল না। চোয়াল শক্ত হলো না, বরং ঢিলে। তার গলার স্বর এবার আরও নিচু। “রানী…” এক সেকেন্ড থামল। “সেই মানুষটা আমি ছিলাম।” গাড়ির ভেতরের বাতাস যেন আরও ভারী হয়ে গেল। “আমরা রেস্তোরায় ছিলাম… তুই আমাকে চিনতে পারছিলি না। আর আমি… আমি তোকে জোর করছিলাম।” রানীর চোখ এক মুহূর্তের জন্য বড় হলো। তারপর আবার স্বাভাবিক। মাথা আস্তে নেড়ে সায় দিল। শব্দ বেরোল না। জয় এবার নিচের ঠোঁট ভেতরে টেনে নিল একবার। তারপর ধীরে বলল— “আমি কাল থেকে নিজের কাছেই ছোট হয়ে আছি।” তার গলার স্বর কাঁপেনি, কিন্তু ভেতরে একটা ভারি কিছু যেন আটকে দিতে চাইছিলো কথা গুলো । “তোর মাথার ভেতর… তোর অবচেতনে… আমি যদি ওই মানুষটার মতো থাকি— যে তোকে থামাচ্ছিল… আমি সেটা নিতে পারছি না।” তার চোখে এবার স্পষ্ট অনুরোধ। কোনো নাটক নেই। কোনো হাসি নেই। শুধু দাঁড়িয়ে থাকা অপরাধবোধ।   রানী তখনও মাথা নিচু করে আছে। তার ভেতর দিয়ে টুকরো টুকরো স্মৃতি ভেসে উঠছে। ওয়াশরুমের শীতল ফ্লোর। ধাতব দরজার নব। হাতের তালুতে এখনো যেন সেই ঠান্ডা স্পর্শ লেগে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতিটা— কেউ একজন তার হাত শক্ত করে চেপে ধরছে। বারবার। ছাড়তে দিচ্ছে না। রানীর বিশ্বাস করতে ইচ্ছে করে না— সেটা জয় হতে পারে। কিন্তু বিশ্বাস না করারও কোনো অবকাশ নেই। জয় নিজেই বলছে। আর সে সময় সে জয়ের সাথেই ছিল। গাড়ির ভেতরে বাতাস ভারী হয়ে আছে। জয় ধীরে বলল, “আমি ভেবেছিলাম তুই দুষ্টুমি করছিস। পরে যখন দেখলাম তুই সিরিয়াস… তখনও আমি বুঝতে পারছিলাম না তুই অমন কেন করছিস। সত্যি বলছি, আমার মাথায়ই আসেনি কোনো সমস্যা হতে পারে।” সে একবার ঠোঁট ভেতরে টেনে নিল। “আমি ভেবেছিলাম… তোর মনে সেকেন্ড থট এসেছে। না কেউ তোকে কিছু বলেছে। তাই তুই অমন করছিস।” শেষ কথাগুলো বলার সময় তার গলার স্বর শক্ত হয়ে এল। “আর হোটেলের লোকগুলো…” এখানে এসে তার চোয়াল টান টান হয়ে গেল। গালের পেশি শক্ত। সে একবার জানালার বাইরে তাকাল— দূরের গাছের ছায়ায় চোখ থামিয়ে রাখল কয়েক সেকেন্ড। তার আঙুলগুলো অজান্তেই মুঠো হয়ে গেছে।     “ ওরা খুব খারাপ ইঙ্গিত করছিলো , তাই আমি আরো বেশি নিয়ন্ত্রন হারাই, ……আমি তোকে ওই অবস্থায় ছেড়ে ছিয়েছিলাম” এবার রানী মুখ তুলে তাকায় , জয়ের চোখ দুটোতে খুব ভালো করে তাকায় , সেখানে রানী জয়ের ভতরের ছবি দেখতে পায় , ওর ভেতরের জ্বলন , অপমান , আর অসহায়ত্ব সব ছবি  হয়ে ফুটে উঠেছে ওর দুই চোখের মনিতে। রানী নিজের হাত খুব ধিরে ধিরে   স্টেয়ারিং এর উপর রাখা জয়ের হাত এর উপরে রাখে , মৃদু চাপ দেয় । জয়ের ভেতরের উত্তাপ যেন ওর ত্বকের উপরে ফুটে উঠছে । মৃদু হাসে রানী , তারপর বলে “ আমি বুঝতে পারছি , হয়ত আমিও তাই করতাম যা তুমি করেছো, এটা নিয়ে এত ভাবার কিছু নেই , আমি তোমাকে চিনি , তুমি কেমন সেতাও জানি”   জয় চোখ বন্ধ করে লিছুক্ষন রানীর শীতল হাতের স্পর্শ অনুভব করলো , এসির বাতাসে রানীর হাত বরফ শীতল হয়ে আছে । কিন্তু সেই শীতলতা ওর স্পর্শের উষ্ণতা কেড়ে নিতে পারেনি। জয় রানীর স্পর্শের সেই উষ্ণতা টের পাচ্ছে সেই সাথে এও টের পাচ্ছে এই উষ্ণতা  কতটা নির্ভেজাল।     তবুও ওর মন থেকে কাঁটা পুরোপুরি বের হলো না। যেন কোথাও একটা সরু কাঁটা হৃদপিণ্ডের  ভেতরে ভেঙে রয়ে গেছে। রানীর হাতের স্পর্শে ব্যথা কমছে, কিন্তু কাঁটাটা আছে। জয় চোখ খুলল। রানীর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর খুব নিচু স্বরে বলল, “তুই যত সহজে বললি এতো সহজে কি ভোলা যায়?  ভেতরে যদি থেকে যায়?” রানী একটু অবাক হলো। “কি থেকে যাবে?” “আমি।” জয় থামল। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, “ তোর সামনে দাঁড়ানো গতকালের লোকটা আমি না। আমি চাই না তুই ঘুমের মধ্যে, ভয় পেলে, বা কখনো ওই মুহূর্তটা মনে করলে আমাকে ওই লোকটার মতো ভাবিস।”  রানীর বুকের ভেতর হালকা কেঁপে উঠল। জয় এমন ভাবছে! ওর ভেতরে নিজের জায়গা নিয়ে এত ভয় পাচ্ছে! রানীর মনে অদ্ভুত একটা সুখ ছড়িয়ে গেল। সুখের সাথে সাথে মায়া। খুব গভীর মায়া। মনে হলো, এই মানুষটাকে সবাই ভুল বোঝে। জয়ের হাসি, দাপট, রাগ, এসবের আড়ালে যে এমন ভয় আছে, সেটা কেউ দেখে না। শুধু সে দেখছে। রানী জয়ের হাতের উপর নিজের হাতের চাপ আরেকটু বাড়াল। “থাকবে না।” “কিভাবে জানিস?” “কারণ আমি জানি।” “কি জানিস?” রানী এবার সামান্য হাসল। “তুমি কেমন।” জয় তাকিয়ে রইল। তারপর বলল “ সত্যি খুব  ভালো করে  জানিস?” “হ্যাঁ।” “তাহলে বল, আমি কেমন? আমাকে যারা জানে কেউ তো ভালো কিছু বলে না” জয় এবার রানীর দিকে সরাসরি তাকালো , রানী দেখলো জয়ের চোখে সেই জয় সুলভ দুষ্টুমি কিছুটা  ফিরে এসেছে , যা রানীর সবচেয়ে প্রিয় ।   রানী মুখ ফস্কে বলে ফেলতে যাচ্ছিলো এমন কিছু যা  হয়তো একটু পর রিগ্রেট করতো। যা ব্যাবহার করে  জয় হয়তো পরে ওকে জালিয়ে ভাজা ভাজা করে ফেলতো আজকের সকালের মতন। তাই রানী একটু থেমে গেল। এই প্রশ্নের উত্তর মুখে বলা যায় না।   জয় কেমন? রানী খুব ভালো করেই জানে জয় কেমন, জজয় একটা বাজে ছেলে, যাকে মানুষ ভাদাইম্মা বলে। ভীষণ দুষ্টু। বেশি বেশি। রাগী, জেদি। মেয়ে দেখলে ফ্লার্ট করা ছাড়তে পারে না। তবু এই ছেলেটার একটু কষ্ট দেখলেই রানীর বুকের ভেতরটা নরম হয়ে যায়।     কিন্তু এত কিছু বলা যায় না। আজকে সকালে রানীর শিক্ষা হয়ে গেছে তাই রানী  শুধু বলল, “তুমি খারাপ না, মোটামুটি ভদ্রলোক।”  জয়ের ঠোঁটে খুব হালকা হাসি ফুটল। “এইটা সার্টিফিকেট?” “হ্যাঁ।” “মহারানীর সিল আছে?” রানীর মুখে এবার সত্যি হাসি ফুটে উঠল। “তুমি না একদম…” “কি?” “বেশি কথা বলো।” “এইটা কি আজকে  নতুন জানলি?” রানী মাথা নাড়ল। কিন্তু হাসিটা থামাতে পারল না। জয় সেই হাসিটা দেখল। বুকের ভেতর জমে থাকা ভারটা একটু সরে গেল। এতক্ষণ যে ভয়টা ওকে ভিতর থেকে কামড়ে ধরেছিল, সেটা পুরো যায়নি, কিন্তু রানীর হাসি দেখে মনে হলো, ও এখনো জায়গা হারায়নি। রানী এখনো তার হাত ছাড়েনি। এই একটুকুতেই জয়ের ভেতরের আহত অহংকার একটু মাথা তুলল। সে হারায়নি। রানী তাকে ঠেলে দেয়নি। বরং তার হাতের উপর হাত রেখেছে। জয় খুব আস্তে বলল, “তুই আমার উপর রাগ করতে পারিস। কিন্তু আমাকে  কোন দিন ভয় পাবি না। আমি কোনদিন জেনেশুনে তোর ক্ষতি করবো না।” রানী এবার কোনো দেরি না করে বলল, “পাই না।”  “মিথ্যা বলিস না।” “পাই না বললাম তো।” “তাহলে কাল গাড়িতে আমার দিকে ওইভাবে তাকাচ্ছিলি কেন?” রানী চোখ নামিয়ে ফেলল। “আমি তখন কাউকেই ঠিকমতো চিনতে পারছিলাম না।” “আমাকেও না?” রানী একটু থেমে চোখ নামিয়ে বলল, “না।”     জয়ের মনে পরে গেলো কিভাবে রানী কাউকেই চিন্তে পারছি লো না , এমন কি জান্নাত কেও না । সুধু একজন কে ছাড়া , সেই দৃশ্য আবার জয়ের চোখের সামনে ভেসে  উঠলো , নিজেকে কতটা অসহায় মনে হচ্ছিলো তখন , মনে পরে মনটা শিউরে উঠলো। সেই সাথে ওর চোয়াল শক্ত হলো।। খুব সামান্য।   কিন্তু রানী টের পেল। তার বুকের ভেতর আবার মায়া উঠল। সে ধীরে বলল, “কিন্তু এখন তো চিনছি।” জয় তাকাল। রানী এবার চোখ সরাল না। “এখন জানি তুমি, তুমি-ই।” রানী হাসলো মিষ্টি করে । এই কথাটা খুব সাধারণ। কিন্তু জয়ের ভেতরে গিয়ে অন্যরকম লাগল। যেন কেউ ভিতরের একটা দরজা খুলে দিয়েছে। সে কয়েক মুহূর্ত কিছু বলল না। রানীও চুপ। তার ভেতরে তখন অদ্ভুত একটা শান্তি। খুব নিরাপদ লাগছে। Joy তার সামনে এটতা নরম হয়েছে। নিজের কথা খুলেছে। নিজের ভয় বলেছে। রানীর মনে হলো, সে জয়ের কাছে কতটা আলাদা! কতটা দরকারি!  এই অনুভূতি তাকে ভাসিয়ে দিল। অদ্ভুতভাবে, এই মুহূর্তে হাসপাতালের সাদা দেয়াল, আব্বুর অসুস্থ মুখ, ভাইয়ার ক্লান্ত চোখ, জান্নাতের অস্থিরতা, সব যেন একটু দূরে সরে গেল। হারিয়ে গেল না, কিন্তু ঝাপসা হলো। সামনে শুধু জয়। তার চোখ। তার হাত। তার ভেতরের সেই দগদগে জায়গা, যেটা সে রানীর সামনে খুলে রেখেছে। রানী জানল না, এই এক মুহূর্তে তার ভেতরের কেন্দ্র একটু নড়ে গেল। শুধু মনে হলো, জয়ের হাতটা আরও একটু সময় ধরে রাখতে ইচ্ছে করছে।   জয় তখন হঠাত বলল , তাহলে আজকে গাড়ির ব্যাক সিটে কেনো উঠলি? এখনো চোয়াল কিছুটা  শক্ত, জয় জানে এখনো সময় হয়নি । তবে গতকালের সেই দৃশ্য আর আজকের এই পেছনে সিটে বসাটা একই সুত্রে গাঁথা বলে , জয় ভেতরে জেদ এখনো ধরে আছে। রানী এবার হাত সরিয়ে নিলো , বলল “ তখন বড় আম্মু ছিল না সাথে ? আমি কি ভাবে তোমার সাথে বসি?” ” তখন নয়? একটু আগে, এখানে আসার সময়?” জয় রানীর দিকে স্থির ভাবে তাকিয়ে বলল , দেখতে চায় রানীর চোখের ভাষা।   রানী এবার একটু মাথা  নিচু করলো , আস্তে করে বলল “ ভাইয়া  তো আশেপাশে ছিলো, কি মনে করে, তাই……”   জয় উত্তর জানতো , কিন্তু নিজের ইগো কে আরো একটু শান দেয়ার জন্যই হয়তো জিজ্ঞাসা করেছিলো। এবং তা কাজ ও করেছে । জয় মনে মন প্রতিজ্ঞা করলো আর বেসিদিন এই লুকোচুরি ও চলতে দেবে না। কারন ও আজকে জেনে গেছে রানীর মনে ওর অবস্থান কি। দুনিয়ার আর কাউকে ও ওদের মাঝে দাড়াতে দেবে না।   জয় গাড়ির কাঁচের বাইরে তাকিয়ে বলল, “চল?” রানী কিছু না বুঝেই জিজ্ঞাস করলো , “কোথায়?” “ক্লাসে। নাকি আজকে আমার সাথে বসেই ডিগ্রি নেবি?” জয় নিজের মাথা বিপদজনক ভাবে রানীর কাছে এনে ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো। রানীর বুকের ভেতর ধক করে উঠলো , এই বদ্ধ এসি গাড়ির ঠান্ডা পরিবেশে জয়ের তপ্ত নিশ্বাস প্র নাকে মুখে এসে লেগেছে । একটু পিছিয়ে গিয়ে রানী নিজের কণ্ঠ সহজ করার চেষ্টা সহ বলল “তুমি, তুমি না  খুব অসভ্য।” জয় হেসে ফেলল। এবার হাসিটা আরো একটু বেশি চেনা। “এইটা শুনে শান্তি লাগল।” “কেন?” “মানে তুই এখন  normal আছিস।” রানী জানালার বাইরে তাকাল। ঠোঁটে হাসি। “আমি normal-ই ছিলাম।” “না, ছিলি না।” জয় বলতে বলতে স্টার্ট দিলো “তুমিও না।” রানী ফিস্ফিস করে বলল ওর মুখ থেকে বের হওয়া  বাস্প জানালার কাচ ঘোলা করে দিলো। “আমার normal হওয়া নিয়ে তোর এত চিন্তা কেন?” জয় হালকা  করে স্টেয়ারিং ঘোরাতে শুরু করলো। রানী উত্তর দিল না। কিন্তু মনে মনে বলল, কারণ তুমি এমন না  থাকলে আমার কষ্ট হয়। মুখে না বললেও কথাটা রানীর ভেতরে নরম হয়ে বসে রইল। গাড়ি ধীরে ধীরে গাছের ছায়া ছেড়ে রোদের দিকে এগোল। বাইরে আলো তীব্র। কিন্তু রানীর মনে হলো, ছায়া থেকে আলোয় আসছে না সে; বরং জয়ের ভেতরের কোনো অন্ধকার জায়গায় সে নিজের হাত রেখে এসেছে। আর সেই জায়গাটা এখন ওর ও। না না , রানী মনে মনে নিজেকে শুধরে দিলো , জায়গাটা সুধুই ওর। রানীর ঠোঁট দুটো একটু প্রসারিত হলো ।
Parent